একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বজ্র-বৃষ্টির আশংকা খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে

Blog Image
Email : 26k 12k

বজ্র-বৃষ্টির আশংকা খুলনা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে


আজ মঙ্গলবার (২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬) সকাল ৬ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৯ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

---> অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট জেলার উপরে।

----> ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপলাগন্জ, মুন্সিগন্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।

----> বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।

----> চট্রগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষীপুর, কুমিল্লা, ফেনী জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।




ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে:
=================
এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৬ টা) বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন দিকের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিন চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রম করে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোর দিয়ে অগ্রসর হচ্ছে।






#Bangladesh #WestBengal #WesternDisturbance #Rainfallforecast #lighting

Related Post