ঢাকা সহ ৫ টি বিভাগের উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ মঙ্গলবার (৩রা মার্চ, ২০২৬)
আজ আজ মঙ্গলবার দুপুর ২ টা বেজে ৪০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা সহ ৫ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে।
ঢাকা বিভাগ: নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা।
চট্টগ্রাম বিভাগ: কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি [সম্ভব্য সময় দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ৮ টা]
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা [সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টা]
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট [সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টা]
বরিশাল বিভাগ: পটুয়াখালী ও ভোলা জেলার উত্তর দিকের উপজেলাগুলো।
ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

