রবিবারের বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস (১২ ই এপ্রিল, ২০২৬)
আজ রবিবার বিকেল ৪ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্য সিলেট বিভাগের সিলেট ও সনুমাগন্জ জেলা ছাড়া আর কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। এছাড়া আগামী ২৪ ঘন্টা দেশের অন্য ৭ টি বিভাগের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রেকর্ড-ব্রেকিং তাপ-প্রবাহ শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার থেকে।
আজ রবিবার দুপুর ৩ টার সময় দেশের রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগে বিভিন্ন জেলার উপরে মৃদু তাপ-প্রবাহ রেকর্ড করা হয়েছে। আগামীকাল সোমবার, ১৩ ই এপ্রিল থেকে এই তাপপ্রবাহ দেশের ৭ টি বিভাগে বিস্তার লাভ করার আশংকা করা যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত অর্থাৎ পুরো ২ সপ্তাহ বা ১৪ দিন স্থায়ী হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ১৬ ই এপ্রিল থেকে তাপ-প্রবাহের তীব্রতা বাড়তে থাকবে।

