একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
তাপপ্রবাহ

১৫ ই এপ্রিলের কালবৈশাখী ঝড় ও তাপ-প্রবাহের পূর্বাভাস

Blog Image
Email : 17k 12k
১৫ ই এপ্রিলের কালবৈশাখী ঝড় ও তাপ-প্রবাহের পূর্বাভাস
আজ বুধবার দেশের দক্ষিণাঞ্চল ৩ টি বিভাগ (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) ও রাতে উত্তর ও উত্তর-পূর্ব দিকের ৩ টি বিভাগের (ময়মনসিংহ, সিলেট ও ঢাকা) বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলা। সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
খুলনা বিভাগ: বাগেরহাট, খুলনা। সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: উত্তর দিকের কোন-কোন জেলা বিশেষ করে গাজীপুর, কিশোংন্জ ও নরসিংদী জেলা।
রাজশাহী বিভাগ: আজ রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে।



১৫ ই এপ্রিলের তাপ-প্রবাহের পূর্বাভাস
আজ বুধবার রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর তাপ-প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post