একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২১ শে অক্টোবর, ২০২৬)

Blog Image
Email : 21k 12k

বুধবারের আবহাওয়া পূর্বাভাস (২১ শে অক্টোবর, ২০২৬)
আজ বুধবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, ও বান্দরবন জেলার সীমান্তবর্তী কোন-কোন স্হানে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য ৬২ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই আগামী ২৪ ঘন্টা।
কুয়াশা পূর্বাভাস:
আজ বুধবার রাত ৮ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৭ টার মধ্যে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।


Related Post