একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়: কৃষক ও জেলেদের জন্য আগাম সতর্কতা

Blog Image
Email : 4k 12k

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়: কৃষক ও জেলেদের জন্য আগাম সতর্কতা 

আগামী  ২৬ শে অক্টোবর পর্যন্ট বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। ২৭ শে অক্টোবর হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। ২৮ ও ২৯ তারিখে পুরো দেশের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ শে অক্টোবর এর পূর্বে জমিতে থাকা পাকা ধান কাটা ও মারাই করার প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে। 



বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ও সমুদ্রে মাছ ধরা জেলেদের জন্য আগাম সতর্কতা 

২৩–২৪ অক্টোবর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। লঘুচাপটি পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

২৫ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগর ক্রমশ উত্তাল হতে শুরু করার আশঙ্কা রয়েছে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার এবং ২৭ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।

পরবর্তী কয়েক দিনে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পূর্বাভাস পরিবর্তিত হতে পারে। তাই নিয়মিত হালনাগাদ আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে।


Related Post