একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

তাপপ্রবাহ

বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 131k 12k
বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করতেছে। এই একই ঝড় ভোর ৫ টার মধ্যে রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। সম্ভব্য সময় ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা।



Related Post