মঙ্গলবারের (২১ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস
আজ মঙ্গলবার দুপুর ৩ টা বেজ ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী শুক্রবার পর্যন্ত রাজশাহী, খুলনা বরিশাল, ঢাকা, চট্রগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সন্ধার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ সন্ধার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আগামী ২৪ ঘন্টা কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই।
রাজশাহী বিভাগ: আগামীকাল বুধবার সন্ধা ৭ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্টগ্রাম বিভাগ: আগামীকাল বুধবার সন্ধা ৭ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আগামীকাল বুধবার সন্ধা ৭ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আগামীকাল বুধবার সন্ধা ৭ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুবার সকাল ৮ টার মধ্যে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে হালকা বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

