একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

তাপপ্রবাহ

মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 97k 12k
মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ মঙ্গলবার রাত ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট (সুনামগঞ্জ ও সিলেট) ও ময়মনসিংহ (নেত্রকোনা) বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামীকাল বুধবার দিনের বেলা বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। ফলে আগামীকাল রোদ প্রয়োজন এমন ধরনের সকল কৃষি কাজ করার জন্য রৌদ্দজ্জল আবহাওয়া পাওয়া যাবে পরো বাংলাদেশে।
তবে আগামীকাল বুধবার সিলেট বিভাগ ছাড়া দেশের অন্য ৭ টি বিভাগের উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে কৃষক ভাইদের সতর্ক করা যাচ্ছে যে সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার জন্য। এই সময় মাঠে কৃষিকাজ করলে হিট-স্ট্রোক হওয়ার প্রচণ্ড ঝুঁকি থাকবে।



Related Post