একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
তাপপ্রবাহ

বৃহস্পতিবারের (২৩ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 9k 12k

বৃহস্পতিবারের (২৩ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বৃষ্টিপাত ও তাপপ্রবাহ পূর্বাভাস

আজ বৃহস্পতিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার মধ্যে বাংলাদেশের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে শুধুমাত্র সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলা ছাড়া। তবে এই ২ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যের উপরেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।




=================
তাপ-প্রবাহ পূর্বাভাস
=================
আজ বৃহস্পতিবার (২৩ শে এপ্রিল, ২০২৬) দুপুর ১২ টার সময় দেশের ৪ টি বিভাগের উপরে তাপ-প্রবাহ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দুপুর ১২ টার সময় রাঙ্গামাটি জেলায় ৩৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দুপুর ৩ টার সময় দেশের ৬ টি বিভাগের উপরে তাপপ্রবাহ তাপমাত্রা রেকর্ড করার আশংকা করা যাচ্ছে। আগামীকাল শুক্রবারও দেশের ৭ টি বিভাগের (সিলেট বিভাগ ছাড়া অন্য সকল বিভাগ) উপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। চলমান এই তাপ-প্রবাহ দেশের বেশিভাগ জেলার উপরে আগামী শুক্রবার পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। আগামী শনিবার থেকে তাপ-প্রবাহের তীব্রতা কমার সম্ভাবনা রয়েছে ধীরে-ধীরে।

================================
পরবর্তী কালবৈশাখী ঝড় শুরু ২৬ শে এপ্রিল থেকে।
===============================

আগামী ২৬ শে এপ্রিল থেকে আবারও কালবৈশাখী ঝড় শুরুর আশংকা করা যাচ্ছে। ২৬ শে এপ্রিল সিলেট ও ময়মনিসং বিভাগে; ২৭ শে এপ্রিল সিলেট, ময়মনসিংহ, রংপুর, ঢাকা এবং ২৮ শে এপ্রিল থেকে ৩০ শে এপ্রিল পর্যন্ত পুরো দেশের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

#Bangladesh #Rainfallforecast #কালবৈশাখী #heatwave #HeatWaveAlert

Related Post