একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১০ই মে, ২০২৬)

Blog Image
Email : 22k 12k
রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১০ই মে, ২০২৬)
আজ রবিবার সকাল ৯ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজ সকাল ১০ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে দেশের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
এই পূর্বাভাস লেখার সময় রংপুর ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আজ সারাদিন নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টা পর্যন্ত থেমে-থেমে রংপুর বিভাগের সকল জেলার বিভিন্ন সময়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে পন্বচগড়ম, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী জেলার উপরে।
রাজশাহী বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বিচ্ছিন্ন ভাবে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: দুপুর ৩ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম কুষ্টিয়া, মেহেরপুর জেলা ছড়া। খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলোর উপরে সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ময়মনসিংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে শেরপুর জেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্রগ্রাম বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, দক্ষিণ চট্রগ্রামের উপরে আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে রাতে সুনামগঞ্জ, ও সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।




Related Post