মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১২ ই মে, ২০২৬)
আজ মঙ্গলবার (১২ ই মে, ২০২৬) সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তরাঞ্চলের ৪ টি বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) আকাশে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে এই ৪টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ বিকেল ৫ টার পূর্বে দেশের দক্ষিণাঞ্চলের (খুলনা, বরিশাল, চট্রগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলো) জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
আজ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: বিকেল ৫ টার পূর্বের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলের উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বিকেল ৫ টার পূর্বের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্রগ্রাম বিভাগ: বিকেল ৫ টার পূর্বের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

