একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 16k 12k
বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ বৃহস্পতিবার (১৪ ই মে, ২০২৬) রাত ২ টা বেজে ৩০ মিনিটের সময় কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে আজ রাতের অবশিষ্ট সময়ে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে:
ময়মনসিংহ বিভাগ: রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: রাত ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রাত ৩ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাত ২ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: ভোর ৪ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post