একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 13k 12k
সোমবার রাতের কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
খুলনা বিভাগ: খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ১২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৭ টার মধ্যে। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বেশি পরিমাণে বৃষ্টির আশংকা রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ১ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবন, চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



Related Post