একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ মে, ২০২৬)

Blog Image
Email : 22k 12k
বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২১ মে, ২০২৬)
ঢাকা বিভাগ: দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্রগ্রাম, ও খাগড়াছড়ি জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ২ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আবারও রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ বিকেল ৬ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আবারও রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার উপরে লকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


Related Post