শুক্রবার রাতের বৃষ্টি ও বজ্রপাতে পূর্বাভাস: সকাল ১০ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শুক্রবার রাত ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্রগ্রাম, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।
সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
রংপুর বিভাগ: সকল জেলা। রাত ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ। ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল। ভোর ৫ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া রাত ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে সকাল ৬ টা পর্যন্ত।
খুলনা বিভাগ: রজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী। রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

