শনিবারের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস: রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য
আজ শনিবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা। দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ২ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী। দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ। দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর রাত ১২ টার মধ্যে। বিশেষ করে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্রগ্রাম জেলার উপরে।
রাজশাহী বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: রাত ১০ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

