একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

খুলনা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে আজ রাত ১২ টার পর থেকে ভোর পর্যন্ত কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

Blog Image
Email : 46014k 12k

রাত ১২ টার মধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর জেলার মানুষদের বহুল প্রতীক্ষিত সেই বৃষ্টি শুরু হতে যাচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে কালবৈশাখী ঝড়, বজ্রপাত চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে রাত ১২ টার মধ্যে। এই বৃষ্টি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে নড়াইল, বৃহত্তর ফরিদপুর-মাদারীপুর এলাকার জেলাগুলোতেও বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জে জেলায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে। সেই সাথে মধ্যরাতের পর থেকে ভোর পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুোতে বজ্রপাত ও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Post