একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শনিবার রাতের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 4k 12k
শনিবার রাতের বৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস
আজ শনিবার রাত ১১ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। বিশেষ করে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সম্ভাব্য সময়সূচী নিম্নরূপ:
রংপুর বিভাগ: সকল জেলা। রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সকল জেলা। রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
সিলেট বিভাগ: সকল জেলা। সকল জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (প্রবল সম্ভাবনা)
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ। রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (মাঝারি সম্ভাবনা)
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (অল্প সম্ভাবনা)
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম আজ রাতে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ জেলা। রাত ১১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। (অল্প সম্ভাবনা)


Related Post