একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

হুশিয়ার সাবধান রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগ-বাসী

Blog Image
Email : 63k 12k
হুশিয়ার সাবধান রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগ-বাসী
একটি শক্তিশালী বজ্র-ঝড় এই পূর্বাভাস লেখার সময় (ভোর ৪ টা) রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপর দিয়ে। এই ঝড়টি রংপুর বিভাগের দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে বাংলাদেশের প্রবেশ করার আশংকা করা যাচ্ছে ভোর ৪ টার পর থেকে। এই ঝড় পরবর্তীতে রংপুর ও রাজশাহী বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
রংপুর বিভাগ: ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: রাজবাড়ি, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।

Related Post