একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

তাপপ্রবাহ

শনিবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 87k 12k

শনিবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস

আজ শনিবার (৩০ শে মে, ২০২৬) ২ মাস পরে সম্ভবত বাংলাদেশের কোন জেলায় দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। 

বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বরিশাল বিভাগের বরগুনা ও পটুয়াখালী জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে। আজ দিনের বেলা, ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার ২/১ টি উপজেলার উপরে খুবই হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রংপুর বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

তাপ-প্রবাহ পূর্বাভাস। 

================

আজ থেকে শুরু করে আগামী ৩ দিন, অর্থাৎ। শনি, বরি ও সোমবার দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে তাপ-প্রবাহ বিরাজ করার আশংকা করা যাচ্ছে।  



Related Post