রবিবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৩১ শে মে, ২০২৬)
আজ রবিবার (৩১ শে মে, ২০২৬) সকাল ৭ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে শুধুমাত্র চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও দক্ষিন চট্রগ্রাম জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজার জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তাপ-প্রবাহ পূর্বাভাস।
================
আজ বরিবারও দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে মৃদু তাপ-প্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে তাপ-প্রবাহ বিরাজ করার আশংকা করা যাচ্ছে।

