একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

সোমবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (১ লা জুন, ২০২৬)

Blog Image
Email : 133k 12k
সোমবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (১ লা জুন, ২০২৬)
আজ সোমবার (১ লা জুন, ২০২৬) সকাল ১০ টার পর থেকে রাত ১২ টার মধ্যে শুধুমাত্র চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ, মৌলভীবাজার ও হবিগব্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য ৬০ টি জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
তাপ-প্রবাহ পূর্বাভাস।
================
আজ সোমবার রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে মৃদু তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার উপরে তাপ-প্রবাহ তাপমাত্র থাকার আশংকা করা যাচ্ছে।

Related Post