একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৩ রা জুন, ২০২৬)

Blog Image
Email : 77k 12k
বুধবারের বৃষ্টিপাত ও তাপ-প্রবাহ পূর্বাভাস (৩ রা জুন, ২০২৬)
আজ বুধবার (৩ রা জুন, ২০২৬) সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট, ও চট্রগ্রাম বিভাগের কিছু জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, ও ফেনী জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ, মৌলভীবাজার ও হবিগন্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাগুলোর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে।



তাপ-প্রবাহ পূর্বাভাস।
================
আজ বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে মধ্যম থেকে তিব্র মানের তাপ-প্রবাহ এবং বরিশাল বিভাগের জেলাগুলো এবং চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে মৃদু মানের তাপ-প্রবাহ তাপমাত্রা বিরাজ করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post