একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

বুধবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 84k 12k

বুধবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বুধবার সন্ধ্যা ৭ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬ টার মধ্যে দেশের ৬ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ:  সকল জেলা। সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।

রাজশাহী বিভাগ:  বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর জেলা। সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।

রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলা। সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে।

সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে।

ঢাকা বিভাগ:  রাজবাড়ি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ জেলা। সম্ভব্য সময় রাত ৯ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।

খুলনা বিভাগ: খুলনা, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, বাগেরহাট জেলা। সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে।

বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা।  সম্ভব্য সময় সন্ধ্যা রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবারিয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর। সম্ভব্য সময় সন্ধ্যা রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।


Related Post