একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

তাপপ্রবাহ

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৫ই জুন, ২০২৬)

Blog Image
Email : 56k 12k
শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৫ই জুন, ২০২৬)
আজ শুক্রবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে ভিন্ন-ভিন্ন সময়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে নিম্নলিখিত সময়ের মধ্যে (সম্ভব্য সময়)।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার টার মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের নরসিংদী, শরিয়তপুর, গোপালগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ দুপুর ২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে আবারও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার টার মধ্যে রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


Related Post