শুক্রবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (৫ই জুন, ২০২৬)
আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে ভিন্ন-ভিন্ন সময়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে নিম্নলিখিত সময়ের মধ্যে (সম্ভব্য সময়)।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, খাগড়াছড়ি ও উত্তর চট্রগ্রাম জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১১ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের মাগুরা, নড়াইল, যশোর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপলাগন্জ, মুন্সিগন্জ, নরসিংদী জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত আজ রাত ১০ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

