রবিবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৭ ই জুন, ২০২৬)
আজ রবিবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা বেজে ২০ মিনিটের) সময় খুলনা ও বরিশাল বিভাগের খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালাক থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে।
খুলনা বিভাগ: সকল জেলা। সকাল ১১ বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরগুনা, বরিশাল, পটুয়াখালী। সকাল ১১ বেজে ৪৫ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা। দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর জেলা। রাত ৯ টার পর থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: সকল জেলা। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। রাত ৯ টার পর থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলা। বিকেল ৪ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

