একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৮ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 28k 12k
সোমবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৮ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (রাত ১২ টা বেজে ২০ মিনিটের) সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সোমবার রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলো এবং খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলা।রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা। রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলো। রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলার উত্তর দিকের উপজেলাগুলো। রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।


Related Post