মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (৯ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের) সময় ময়মনসিংহ, ঢাকা, সিলটে ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলা। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে আবারও বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকল জেলায়।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে আবারও বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকল জেলায়।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত দুপুর ৩ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে আবারও বৃষ্টির আশংকা করা যাচ্ছে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলায়।
খুলনা বিভাগ: সন্ধ্যার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সন্ধ্যার পরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

