একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (১০ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 54k 12k

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস (১০ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের) সময় খুলনা, রাজশাহী, চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। একটি শক্তিশালী বজ্র-বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।  আজ বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে। 

ঢাকা বিভাগ: বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়তপুর জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।    

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে আবারও বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে। 

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের রাজশাহী ও পাবনা জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত বিকেল ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।  

রংপুর বিভাগ: রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।  

বরিশাল বিভাগ: সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে  বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 


 

===============================================

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

=============================================

আজ বুধবার, ১০ জুন ২০২৬ থেকে “আবহাওয়াবিদ (Abohawabid)” অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে। এই আ্যাপ ডাউনলোড করার জন্য কিংবা ব্যবহার করার জন্য কোন টাকা-পয়সা দিতে হবে না। সম্পূর্ন ফ্রি। গুগল প্লে স্টোরে বাংলায় **“আবহাওয়াবিদ”** অথবা ইংরেজিতে **“Abohawabid”** লিখে সার্চ করলে এই পোস্টের সঙ্গে সংযুক্ত ছবির মতো করে অ্যাপটি খুঁজে পাবেন।
বাংলাদেশের মানুষের কাছে সঠিক ও সময়োপযোগী আবহাওয়া পূর্বাভাস এবং গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
### কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
🔹 **১)** অ্যাপটি ইনস্টল করার পর আপনি বাংলা নাকি ইংরেজি ভাষায় পূর্বাভাস দেখতে চান, তা নির্বাচন করুন।
🔹 **২)** জনস্বার্থে গুরুত্বপূর্ণ আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তার নোটিফিকেশন পেতে চাইলে তা চালু করুন।
🔹 **৩)** আপনার পেশা নির্বাচন করুন (চাকরি, কৃষি, ব্যবসা, গৃহিণী, মৎস্যজীবী, শিক্ষা, গণমাধ্যম ইত্যাদি থেকে এক বা একাধিক নির্বাচন করা যাবে)। এর মাধ্যমে আপনার পেশার সঙ্গে সম্পর্কিত আবহাওয়া-ভিত্তিক পরামর্শ ও সতর্কতা আরও কার্যকরভাবে প্রদান করা সম্ভব হবে।
🔹 **৪)** আপনি যদি কৃষক হন, তাহলে বর্তমানে কোন ফসলের চাষ করছেন তা নির্বাচন করুন। এতে করে ফসলভিত্তিক আবহাওয়া-সংক্রান্ত পরামর্শ ও আগাম সতর্কতা আরও নির্ভুলভাবে প্রদান করা সম্ভব হবে।
সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি।
— **মোস্তফা কামাল পলাশ**
প্রধান আবহাওয়াবিদ, **abohawa.com**
এবং “আবহাওয়াবিদ (Abohawabid)” মোবাইল অ্যাপ

Related Post