বুধবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার (রাত ১ টা বেজে ৩০ মিনিটের) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে বজ্রপাত যুক্ত বৃষ্টি-বাহি মেঘ রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার দিকে অগ্রসর হচ্ছে। রাত ১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রাত ১০ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে।
সিলেট বিভাগ: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট ও সুনামগঞ্জ জেলার উপরে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: বান্দরবন, চট্রগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

