বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১১ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টার সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড় জেলার উপরে। আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের সকল জেলার উপরে।
ময়মনসিংহ বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে।
সিলেট বিভাগ: সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে। অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।
খুলনা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে।
রাজশাহী বিভাগ: সকাল ১০ টার পূর্বে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। আজ দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে।
চট্রগ্রাম বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বান্দরবন, চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১২ টার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

