একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১১ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 27k 12k

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১১ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  

রংপুর বিভাগ: দুপুর ১২ টার বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলার উপরে। 

রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।  

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১২ টার বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে। 

সিলেট বিভাগ:  আজ দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।   

খুলনা বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার উপরে। 

চট্রগ্রাম বিভাগ: দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বান্দরবন, চট্রগ্রাম, কক্সবাজার, জেলার বিভিন্ন উপজেলার উপরে।

ঢাকা বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ জেলার উপরে।   

বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  



Related Post