একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১২ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 29k 12k

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১২ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে ৮ টি বিভাগের উপরে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা গেছে। বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রবাহ পূর্ব শক্তিতে বাংলাদেশের স্থল ভাগে প্রবেশ শুরু করেছ। আজ দিন ও রাতের বিভিন্ন সময়ে সকল বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চট্রগ্রাম, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে। রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে। আজ সকাল ১১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।  

চট্রগ্রাম বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ের চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বান্দরবন, চট্রগ্রাম, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপরে। 

বরিশাল বিভাগ:  বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলার উপরে। 

রাজশাহী বিভাগ: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জামালপুর, শেরপুর জেলার উপরে। রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে। 

সিলেট বিভাগ: আজ বিকেল ৬ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন স্থানে হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে।   

ঢাকা বিভাগ: বিকেল ৫ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।  

খুলনা বিভাগ: খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


Related Post