একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১২ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 7k 12k

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১২ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (রাত ৯ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বৃষ্টি হচ্ছে। 

আজ শুক্রবার রাতে চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্রগ্রাম, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ও কক্সবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  


Related Post