একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 6k 12k

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে মৌসুমি বায়ুর প্রভাবে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। বাংলাদেশের স্থল ভাগের উপরে বর্ষাকালের মৌসুমি বায়ুপ্রবাহ পূর্ব শক্তিতে প্রবেশ করেছ। আজ শনিবার দিন ও রাতের বিভিন্ন সময়ে দেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

আজ দিনের বেলা বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে। আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। 

আজ দুপুর ২ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 


খুলনা বিভাগ: আজ সারাদিন খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট, যশোর, নড়াইল, ঝিনাইদহ জেলার উপরে। 

বরিশাল বিভাগ:  আজ সারাদিন বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল জেলার উপরে। 

চট্রগ্রাম বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার উপরে। 

ঢাকা বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে।  

রংপুর বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ৯ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।   

ময়মনসিংহ বিভাগ: বিকেল ৫ টার পূর্বে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।   

সিলেট বিভাগ: আজ বিকেল ৬ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।


Related Post