একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 3k 12k

শনিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার (রাত ২ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনিসংহ, ও সিলেটে বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।  

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ। 

রংপুর বিভাগ: পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম। 

রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ। (বৃষ্টিপাতের অল্প সম্ভাবনা)

খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

চট্রগ্রাম বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 


Related Post