সোমবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৫ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, ময়মনিসংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময় সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১১ টার মধ্যে।
রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে সকাল ১১ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। সম্ভব্য সময় সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে। আজও প্রায় সারাদিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময় সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। সম্ভব্য সময় সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ঢাকা বিভাগ: গোপলাগন্জ, শরিয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী, ঢাকা, গাজিপুর, কিশোরগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
বরিশাল বিভাগ: সকল জেলায় বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে খুলনা, বাগেরহাট, নড়াইল জেলায় বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।

