একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 29k 12k
সোমবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার (রাত ১১ টার সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১১ পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, রাঙ্গামাটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা।
খুলনা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ঢাকা বিভাগ: আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


Related Post