মঙ্গলবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৬ ই জুন, ২০২৬)
এই পূর্বাভাস লেখার (দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর ছাড়া অন্য ৭ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপরে।
বরিশাল বিভাগ: সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে। বিশেষ করে শরিয়তপুর, গোপলাগন্জ, ফরিদপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী জেলার উপরে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা। রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ দিকের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে। উত্তর দিকের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: রাত ৮ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

