একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 15k 12k

মঙ্গলবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার (রাত ১১ টা বেজে ৩০ মিনিটে সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

সিলেট বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

ময়মনসিংহ বিভাগ: সকলে জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার সীমান্তবর্তী জেলারগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ: আজ রাতের বিভিন্ন সময়ের রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

খুলনা বিভাগ: আজ রাতের বিভিন্ন সময়ের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।  

চট্রগ্রাম বিভাগ: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে।  

বরিশাল বিভাগ: আজ ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে।  

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিচ্ছিন্ন ভাবে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার উপরে। 



Related Post