একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৭ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 15k 12k

বুধবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৭ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টা বেজে ১৫ মিনিট সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে ময়মনিসংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টার সময়) জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টার সময়) সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে  মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে বৃষ্টি শুরু হতে যাচ্ছে সকাল ১১ টার মধ্যে। সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি দুপুর ২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বেলা একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টার সময়) গাজীপুর, ও কিশোরগঞ্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দুপুর ২ টার মধ্যে ঢাকা ও নরসিংদী জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টার সময়) ভোলা ও পটুয়াখালী জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ১০ টার সময়) বাগেরহাট ও খুলনা জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চট্রগ্রাম বিভাগ: আজ বিকেল ৫ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। তবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া জেলার অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া ও সিরাজগঞ্জ জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রংপুর বিভাগ: বিকেল ৫ টার পূর্বে শুধুমাত্র গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 


Related Post