বুধবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার (রাত ১০ টা বেজে ৫০ মিনিটে সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
রাজশাহী বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
ঢাকা বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও কিশোরগঞ্জ জেলার উপরে উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার সীমান্তবর্তী জেলারগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত ১ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে। তবে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: আজ রাতের বিভিন্ন সময়ের খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলার উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে।

