একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৮ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 38k 12k

বৃহস্পতিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৮ ই জুন, ২০২৬)

এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনিসংহ, রাজশাহী, সিলেট, ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি সকাল ১০ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে।  সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে  মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে।  আজ প্রায় সরাদিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে বৃষ্টি শুরু হতে যাচ্ছে সকাল ৮ টার মধ্যে। 

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) জয়পুরহাট জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। 

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) নোয়াখালী ও চট্রগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, কক্সবাজার জেলার অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) ভোলা ও পটুয়াখালী জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের সময়) খুলনা বিভাগের কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে না। তবে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে দক্ষিণ দিকের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। দুপুরের পরে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


Related Post