বৃহস্পতিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় (রাত ১ টা) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ও কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
খুলনা বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। তবে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ও ভোলা জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের দক্ষিণ-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
চট্রগ্রাম বিভাগ: চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। তবে সুনমাগন্জ ও সিলেট জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।

