একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৯ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 28k 12k

শুক্রবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৯ ই জুন, ২০২৬) 

এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ জেলায় বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলার উপরে হালকা থেকে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ১০ টা পরে রংপুর বিভাগের দিক থেকে আর একটি বৃষ্টি-বাহী মেঘ জয়পুরহাট ও বগুড়া জেলার উপর দিয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টি দুপুর ১২ টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সরাদিন সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। 

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) চট্রগ্রাম ও কক্সবাজার জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে চট্রগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্রগ্রামের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ২ টার মধ্যে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) টাঙ্গাইল ও রাজবাড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার (সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের সময়) বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া যায় নাই। আজ সকাল ১১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Related Post