একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 4k 12k

শুক্রবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ২ টা বেজে ৩০ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: রাত ৩ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের বেলা চট্রগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: আজ ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা বিভাগের সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপরে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।  

রাজশাহী বিভাগ: আজ ভোর ৪ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলার উপরে ভোর ৫ টার পর থেকে আগামীকাল শনিবার দুপুর ১২ টার মধ্যে। 

  


Related Post