একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ ই জুন, ২০২৬)

Blog Image
Email : 8k 12k

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (২০ ই জুন, ২০২৬) 

এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে খুলনা, রাজশাহী, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। 

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আজ খুলনা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে সন্ধ্যা ৭ টার মধ্যে। 

বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) বরিশাল বিভাগের ২/১ টি জেলার উপরে হালকা মানের বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) কুমিল্লা নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্রগ্রাম ও রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্রগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) চাপাই নবাবগন্জ,  বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে আবারও বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আজ রাতে রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) সিলেট বিভাগের জেলাগুলোর বৃষ্টি মুক্ত অবস্থায় রয়েছে। বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বৃষ্টি মুক্ত অবস্থায় রয়েছে। আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার (দুপুর ২ টার সময়) ঢাকা বিভাগের জেলাগুলোর বৃষ্টি মুক্ত অবস্থায় রয়েছে। আজ বিকেল ৬ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 


Related Post