একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

Blog Image
Email : 7k 12k

শনিবার রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস

এই পূর্বাভাস লেখার সময় (রাত ১২ টা বেজে ১৫ মিনিট) কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র, রাডার থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের চিত্র এবং বজ্রপাতের তথ্য বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, সিলেট, ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রমাণ পাওয়া গেছে। আজ রাত ১২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে একাধিকার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। আগামী কাল রবিবার থেকে তিস্তা, ধরলা, ও দুধকুমার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ও জয়পুরহাট জেলার উপরে বজ্রপাত হচ্ছে। রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে সীমান্তবর্তী উপজেলাগুলোর উপরে। আজ রাতে সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। আজ রাতে সকল জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

চট্রগ্রাম বিভাগ: আজ রাতে চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের বেলা চট্রগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ:  আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে উত্তর দিকের কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। 

ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে কোন-কোন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


Related Post